বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান

প্রয়াত নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষে কেককেটে শ্রদ্ধা জানালেন ভিপি বাদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪০০ 🪪

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের চারবারের সাংসদ ও প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের ৭০তম জন্মদিন উপলক্ষে কেককেটে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো শহীদ বাদল । ১৯৫৩ সালের ৩১ জুলাই এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

৩১ ( জুলাই ) রাত ৯টায় নিজ কার্যালয়ে কেকেকেটে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেছেন।

সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি বলেন, ক্ষণজন্মা এই নেতার জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক ওসমান পরিবারে। তিনি স্বাধীনতা যুদ্ধের নয়মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রয়াত এই জননেতা যিনি চারবার এমপি ছিলেন তার কাছে অনেক কিছু শেখার আছে। আমার কাছে যে জিনিসটি হৃদয়ে দাগকাটে বারবার। পচাত্তরের কাল রাত্রিতে জাতির পিতাকে স্বপরিবারে অত্যান্ত নৃশংস ভাবে হত্যা করা হয়।নাসিম ওসমানে সেদিন বৌভাত ছিল।তিনি সেদিন নবপত্নীকে রেখে বাবা মায়ের মায়া ত্যাগ করে বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে দেশান্তরি হয়েছিলেন।

তিনি আরও বলেন আমার দৃষ্টিতে তিনি প্রকৃত আওয়ামী লীগার ছিলেন। আমারা যারা নাসিম ভাইয়ের ভক্ত তাদের নিয়ে এই জন্মদিনের আয়োজন এবং শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য, নাসিম ওসমান চার বার বাংলাদেশ জাতীয় পার্টির হয়ে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় পার্টির হয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
নাসিম ওসমানের স্ত্রীর নাম পারভিন ওসমান। তিনি এখন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য। এই দম্পতির এক ছেলে ও দুই কন্যা আছে (আজমেরি ওসমান, আইরিন ওসমান ও আফরিন ওসমান)।
২০১৪ সালের ১৮ এপ্রিল চিকিৎসার জন্য নাসিম ওসমানকে ভারতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে চিকিৎসা নেওয়ার পর তিনি দেরাদুন যান। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ২০১৪ সালে ৩০ এপ্রিল মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102