বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান

না’গঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে নেতাকর্মী নিয়ে যুবলীগ নেতা শাহীন সরকার ও মামুন পাঠানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪২৬ 🪪

বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও দেশজুড়ে নৈরাজ্যর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতাকর্মী নিয়ে যুবলীগ নেতা শাহীন সরকার ও মামুন পাঠান যোগদান করেন।

এসময়, বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। এ সময় সামনে থেকে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন সরকার বলেন, আমরা বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে আজ প্রতিবাদে নেমেছি। আমরা বিএনপিকে ভয় পাইন।আমরা মাঠের কর্মী মাঠে থাকতে চাই।আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করব, ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির মাদবর, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজীজ,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান, নুরু শিকদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার হতে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102